মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি.টি.সি)-র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টি.টি.সি)-র দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর  রোববার বেলা সাড়ে ১১ টায় এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধে ইউছুফ আল আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় গ্রাম ডা: রতন দাশ, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, মো. মাসুদ হোসেন, ডা. মহিবুল্লাহ, আব্দুর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১০ ম গ্রেডে যোগদান করে অনিয়মতান্ত্রিক ভাবে অধ্যক্ষের পদ দখল করে  দীর্ঘ ৪ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেজে কে এম মিজানুর রহমান আওয়ামীলীগ নেতাদের ম্যানেজ করে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছেন  সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)।
এসব করেও দিব্বি বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তার সব অপকর্ম। বক্তরা আরও  বলেন আসলে তার খুটির জোর কোথায়?
এত দূর্নীতি করেও সে কি ভাবে পার পেয়ে যাচ্ছে?
তার বিরুদ্ধে ভবন সংস্কারের নামে ভুয়া টেন্ডার ও ভাউচার,সকল মালামাল ক্রয়ে ঘুষ গ্রহন, নিয়োগে বানিজ্য, বিভিন্ন ট্রেডে ঘুষ নিয়ে ভর্তি, পিডিও ভর্তির সরকারী টাকাসহ বিভিন্ন প্রকল্পের প্রায় কোটি টাকার অনিয়ম-দূনীর্তির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । আর এসব দূর্নীতির সহযোগি হিসেবে কাজ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিটিসি’র সাবেক জব প্রেসমেন্ট অফিসার(জেপিও) বর্তমানে চাকুরী নেই আরিফুল ইসলাম।ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত টাকা আত্মসাৎকারী দৃর্তীবাজ অধ্যক্ষ কে এম মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণ করতে হবে। না হলে বৃহত্তর আনন্দন গড়ে তোলা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।