মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ  জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায়  দৌলতপুর  বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে  কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম,বিশেষ মেহমান ছিলেন-জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক,জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা তছলিম উদ্দিন,উপজেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী সংগীত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট ফেরদৌস প্রমুখ । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আবুল বাসার মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কুরআনের কথা বন্ধ করতে বিগত সরকার জামায়াতের উপর দীর্ঘ ১৬ বছর স্ট্রীম রোলার চালিয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসী দিয়ে কুরআনের কথা বন্ধ করতে চেয়েছিল।
কুরআন প্রেমিক জনগণ বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিদায় করে দিয়েছে। তিনি সকল কর্মীদের কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।