মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ঝালকাঠি জেলা কমিটি গঠন আহ্বায়ক এজাজ ও সদস্য সচিব বাচ্চু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) এর ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর)  দুপুরে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস বরিশাল বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো: আলমগীর হোসেন ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক হিসাবে অধ্যাপক এজাজ হাসান ও সদস্য সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু-কে অনুমোদন দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস এর মহাসচিব মো: জাকির হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো: আরিফুর রহমান তুহিন, বাকশিস বরিশাল জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো: রুহুল আমিন, সদস্য সচিব ডক্টর মো: আকতারুজ্জামান নকিব প্রমুখ। ঝালকাঠি জেলা শাখার নব নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঝালকাঠিতে সমাবেশ ডেকে পূর্ণাঙ্গ জেলা কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।