মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতে মহানবী (সা:)কে কর্টুক্তির প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইলে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রান কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর নান্দাইলের কওমী ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল চৌরাস্তা ঐহিত্যবাহী জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার সামনে থেকে  এক বিােভ মিছিল বের হয়। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল চৌরাস্তা গোলচত্বরের ঘুরে এসে নান্দাইল প্রেসকাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া আরারিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার মোহতামিম মুফতী নূর ইসলাম কাশেমী, মুফতী বাহা উদ্দিন রিয়াদ, মুফতী বজলুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ, শিার্থী জাহিদ হাসান সহ প্রমুখ। বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা। তারা আরোও বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ভারতের সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।