মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের মুম্বাইয়ের ধর্মগুরু রামগীরি মহারাজ কর্তৃক মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করা ও মুম্বাইয়ের বিজেপি নেতা নিতেশ রানে কর্তৃক সেই বক্তব্য সমর্থন করার প্রতিবাদে পাবনার চাটমোহরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জনতার মঞ্চ এর আয়োজনে চাটমোহর শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

পরে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ মুবাশশির, হাফেজ মাহাদী হাসান, ওয়াহিদিল সরকার, হাসানুজ্জামান সবুজ, সাজেদুর রহমান সেজান, শেখ জাবের আল শিহাব প্রমুখ।

বক্তারা মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির তীব্র প্রতিবাদ সহ অবিলম্বে মুসলিম বিদ্বেষী হিন্দু ধর্ম গুরু রামগীরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানেকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহবান জানান।

এসময় চাটমোহরের বিভিন্ন এলাকার মুসুল্লী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা, সাবেক ভাইস চেয়ারম্যান আরজ খাঁন, তাইজুল ইসলাম, সাদিদুল ইসলাম টিপু, আসাদুজ্জামান লেবু, আতাউর রহমান স্বপন, নাইম ইসলাম, ফয়সাল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।