মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় জামায়াতে  ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড  ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
“সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে  ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড  ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর)  সকাল ৭ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ আন্তঃ ওয়ার্ড  ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর  সভাপতি আমিনুল ইসলাম বকুলের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  পুরস্কার বিতরণ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য  মোঃ জাহিদুল ইসলাম , সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুহল আমিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শহর কর্মপরিষদ সদস্য মো. জিয়ারুল ইসলাম। শুরুতেই নির্ধারিত ৪০ মিনিটের সেমিফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর পশ্চিম ইউনিট খেলায় অংশ নেয়। উক্ত খেলায় যুব ইউনিট ২-০ গোলে কামালনগর পশ্চিম ইউনিটকে পরাজিত করে। অপর  সেমিফাইনাল খেলায় পলাশপোল  ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট  অংশ নেয়। খেলায়  কামালনগর দক্ষিণ ইউনিট ৪-০ গোলে পলাশপোল ইউনিটকে পরাজিত করে। পরে ফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। ফাইনাল খেলায় যুব ইউনিট ৩ -২ গোলে কামালনগর দক্ষিণ ইউনিটকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জয়নাল আবেদীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।