মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল  উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল  এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা সহকারী কমিশনার (ভুমি), অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত ), উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম চন্দ্র সাহা,
 পল্লী বিদ্যুৎ এর ডিজিএম বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃআহসান উল্লাহ,  উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা আনসার কর্মকর্তা,সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজি সহ প্রমুখ।
 এসময় উপজেলা প্রশাসন  পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা দেওয়া হয় -প্রতিটা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে,পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিতে হবে, মন্দিরের সামনে প্রশাসন সহ জরুরী দপ্তরের মোবাইল নাম্বার পোস্টারে ছাপিয়ে দিতে হবে, প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৮ টার মধ্যে দিতে হবে‌।
চলতি বছরে নান্দাইল  উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১পৌরসাভায় ২৪টা মন্দিরে সার্বজনীন দুর্গোৎসব পালিত হবে। উল্লেখ্য গত বছর নান্দাইল উপজেলা ৩২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।