মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

যশোরের বেনাপোলে ৫টি সোনার বার সহ আটক ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
যশোরের বেনাপোলে ৫টি সোনার বার সহ কদম আলী (৩৫) নামে এক স্বর্ণ চোরাকারবারী কে আটক করেছে বিজিবি।
 
বুধবার দুপুরে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কদম আলী বেনাপোল পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাঁচাবাজার এলাকায় মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকায় যাওয়ার সময় আটক কদম আলীর প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২,৩৮,০৫,৫০০/- (দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা।
 
যশোর ৪৯ বিজিবি’র উপ-অধিনায়ক মো. ফারজিন ফাহিম এসি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।