মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সাবেক ইউপি সদস্য মিলন মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মো. মিলন মিয়া’র নামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য দিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে মানহানি করার প্রতিবাদ জানিয়েছে সাবেক ইউপি সদস্য মিলন মিয়া। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান তিনি।
গত ২০ সেপ্টেম্বর খারুয়া ইউনিয়নের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন ভোক্তভোগী মানববন্ধন করে সাবেক ইউপি সদস্য মিলন মিয়া ও তার সহযোগিদের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল,চাঁদাবাজি, নারী ধর্ষক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে।
এমন অভিযোগ অস্বীকার করে ব্যাখা দিয়েছেন তিনি। লিখিত বক্তব্য সাবেক ইউপি সদস্য মিলন মিয়া বলেন-মাজেদা খাতুন আমার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা নেওয়ার যে অভিযোগ করেছে তা বানোয়াট। আমি মাজেদা খাতুনকে জমি লিখে দিয়েছি। জমি মাজেদার ভোগ দখলে আছে। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না আমাকে তারা যুবলীগের নেতা বলে প্রচার করছে। তাছাড়াও মোশাররফ হোসেনের কাছ থেকে টাকা ও জমি নেওয়ার যে  অভিযোগ করেছে তাও মিথ্যা। আমি কেমন মানুষ এলাকার সবাই জানে।
বক্তব্যে মোসলেম উদ্দিন বলেন- মানিক মিয়া আমার কাছ থেকে ৪ লাখ টাকা দিয়ে যে জমি বন্ধক রেখেছিল সেটির টাকার স্থানীয়দের উপস্থিতিতে দিয়ে দিয়েছি। তবুও মিথ্যা অভিযোগ দিচ্ছে।
আজহারুল ইসলাম বক্তব্য বলেন- মিলন মিয়া খুবই ভাল মানুষ তাকে জড়িয়ে একটি মহল নানা রকম অপপ্রচার করছে। যা মিথ্যা ও ভিত্তিহীন।
রুস্তম আলী বক্তব্য বলেন- সাবেক ইউপি সদস্য এলাকায় কারো কোন ক্ষতি করেনি। যেগুলো অভিযোগ উঠেছে তার কোন সত্যতা নাই।
এছাড়াও স্থানীয় বাসিন্দারা মিলন মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।