মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) মাগরিববাদ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মডেল মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর আটোয়ারী উপজেলা আমীর মাওঃ মোঃ ইউনুছ আলী খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা সেক্রেটারী মাওঃ দেলোয়ার হোসাইন সীরাতুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে আলোচনা করেন। এ সময় আরও আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার বায়তুলমাল সেক্রেটারী মাওঃ মকলেছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী মোঃ সাদ্দাম হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ মোঃ আজগার আলী। প্রধান অতিথি তার বক্তব্যে রাসুলে করীম(সাঃ) এর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তা আমাদের ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করার আহবান জানান। তিনি আরও বলেন, সিরাতের আলোচনাকে ব্যবহারিক জীবনে বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন করার কোন বিকল্প নেই। রাসুল (সাঃ) কে বুঝতে হলে ইসলামী আন্দোলনে সবাইকে সক্রিয় থাকতে হবে। আলোচকগণ রাসুলের জীবন আদর্শের আলোকে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্যে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক কর্মী, সহযোগি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।