মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ জানিয়েছেন জামায়াত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর চীফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৪ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর চীফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। তিনি ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীরভাবে শোকাহত।
আমীরে জামায়াত আরও বলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি জনাব রুহুল আমিন গাজী দেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি তার লেখনি এবং বক্তব্য-বিবৃতির মাধ্যমে দেশে আইনের শাসন, গণতন্ত্রের বিকাশ এবং সত্য প্রতিষ্ঠার একজন অকুতোভয় সৈনিক ছিলেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন এবং ফ্যাসিবাদের কবর রচনায় তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছিল। তারপরও তিনি সত্যের পক্ষে লেখনি চালিয়ে গেছেন। মজলুমের পাশে দাঁড়াতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেননি। মজলুমের পক্ষে তাঁর লড়াই স্মরনীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তাঁর ইন্তিকালে আমরা একজন দেশপ্রেমিক, অকুতোভয় ও মেধাবী সংবাদিক নেতাকে হারালাম।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।