মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, উপজেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলায় দায়িত্বরত মেজর হাফিজ, পুজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী, নাগরপুর উপজেলা বি এন পির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,নাগরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো: আলামিন হোসেন,ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাসরিফ আহম্মেদ,সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত পূজা উদযাপন পরিষদের ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।