মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

৩০ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে প্রধান শিক্ষক জাফর

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
“কথায় বলে মামা-ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে”। মামা প্রধান শিক্ষক আর ভাগিনা সভাপতি।২ জনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।তাই আওয়ামী লীগের রোষানলে পড়ে আজ একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুণগত মান নষ্ট হচ্ছে।ক্ষমতার অপব্যবহার করায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।উল্লাপাড়ার রামকৃঞপুর ইউপির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শলী বনানী উচ্চ বিদ্যালয়ে মামা আবু জাফর মাহবুব কামাল প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তার আপন ভাগিনা জাহিদ রামকৃঞপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।ক্ষমতার দাপটে নিয়ম বহির্ভুত ভাবে একাধারে ৪ বার ভাগিনা জাহিদকে সভাপতি করে তারা প্রতিষ্ঠানটি দখলে নিয়ে কাউকে তোয়াক্কা না করে ২৫/৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে মর্মে বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারি ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা,উল্লাপাড়া বরাবর ইতিমধ্যেই লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর ২০১০ সালে প্রতিষ্ঠানে যোগদান করেন।এরপর নিজ ভাগিনা জাহিদকে একাধারে ৪ বার ম্যানেজিং কমিটির সভাপতি করে বিদ্যালয়ে অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা,কর্মে ফাঁকি,শিক্ষকদের সাথে দুর্ব্যবহার,প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থ/অনুদান আত্মসাৎ,বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের ল্যাপটপ বাসায় কুক্ষিগত করে সর্বমোট ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও কোন তদন্ত হচ্ছে না বলে অভিযোগকারীরা উদ্বিগ্ন।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হতে অদ্যাবধি পর্যন্ত প্রধান শিক্ষক আবু জাফর বিনানুমতিতে অনুপস্থিত থেকে আত্মগোপনে আছেন।সুত্রে আরও জানা যায়,সুচতুর প্রধান শিক্ষক জাফর শাক দিয়ে মাছ ঢাকার মত শারিরীক অসুস্থ্যতার ভুয়া মেডিকেল সংশ্লিষ্ট অফিসে দেয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন। দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আবু জাফরের কারনে সুপরিচিত এ বিদ্যা পিঠে শিক্ষার পরিবেশ,পাঠদান ও ভাবমুর্তি দিনদিন নষ্ট হচ্ছে।প্রধান শিক্ষক আবু জাফর বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি আমার ভাগিনা এটা সত্য। তবে আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা।বিনানুমতিতে দেড় মাস ধরে আপনি কেন বিদ্যালয়ে অনুপস্থিত,এমন প্রশ্নের জবাবে তিনি ফোন কেটে দেন।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক জানান, শারিরীক অসুস্থ্যতায় আমি নিজেই ছুটিতে আছি।অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।   উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ হাসনাত জানান,সদ্য যোগদান করেছি।আমার কাছে অভিযোগ দিতে বলেন,অভিযোগ  হাতে পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।