মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সংখ্যালঘু সুরক্ষায় শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে ওসি’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে সংখ্যালঘু সুরক্ষা ও অধিকার আদায়ে আন্দোলন ছাত্র সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নাগরপুর থানা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নাগরপুরের সাধারণ শিক্ষার্থীরা বলেন দেশের চলমান পরিস্থিতি ও বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় মন্দির ভাংচুর ও হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে ধর্মীয় বড় উৎসব আসন্ন দূর্গা পূজায় সর্বোচ্চ নিরাপত্তা কামনা করি এবং কেও যদি কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কামনা করছি নাগরপুর থানা পুলিশ প্রশাসনের কাছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। কেও যদি কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এবং কোন প্রকার অপৃতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্য দলমত নির্বিশেষে নাগরপুর উপজেলার সকল প্রকার মানুষের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সংখ্যালঘু সুরক্ষা ও অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সঞ্জয় চক্রবর্তী, রিপন রায়, সজীব বর্মন, বিজয় শীল সহ সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি বৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।