মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আঞ্চলিক পিআরএম ও অনলাইন রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় দিনব্যাপী জনসংযোগ, ব্র্যান্ডিং, মার্কেটিং ও অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।  সকালে দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ওয়ার্কশপের উদ্বোধন করেন আঞ্চলিক স্কাউটসের সহ সভাপতি মোঃ আখতারুজ্জামান,  এএলটি। বর্ষীয়ান লিডার ট্রেনার মোঃ জালাল  উদ দীন এর সভাপতিত্বে এসময় আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক কোষাধ্যাক্ষ মোঃ মনজুরুল হক, যুগ্ম সম্পাদক মোঃ সাফিউল ইসলাম, লিডার ট্রেনার আনজুমান আরা বেবী, দেবীগঞ্জ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন ও মোঝ সৈকত হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ওয়ার্কশপে জনসংযোগ ও মার্কেটিং বিভাগের বিভিন্ন কার্যক্রম ও তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, সামাজিক যোগাযোগসহ বিভিন্ন প্রচার মাধ্যমে স্কাউটিং কার্যক্রমের প্রচারণায় করণীয় ও স্কাউট সদস্যদের অনলাইন মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ে আলোচনা করা হয়। আঞ্চলিক এ ওয়ার্কশপে দিনাজপুর অঞ্চলের বিভিন্ন জেলা ও জেলা রোভারের ৮০ জন  রোভার স্কাউট ও স্কাউটার অংশগ্রহণ করে।
বিকেলে ওয়ার্কশপের সমাপনি অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক স্কাউটসের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর এর উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম। সুপারিশমালা উপস্থাপনের মাধ্যমে ওয়ার্কশপের কার্যক্রম শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।