মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে বিক্ষোভ একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শুক্রবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।পরে একটি মিছিল নিয়ে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা বলেন,দেশের সর্বোচ্চ দুটি বিদ্যাপীঠে এমন নৃশংসতা পুরো জাতিকে কলঙ্কিত করেছে। ফ্যাসিস্ট হাসিনার  দোসসরা এখনো ছাত্র অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।একজন মানুষও যেন প্রতিহিংসার শিকার না হয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোন সচেতন ছাত্র নয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাওয়াক্কীল বিল্লাহ বলেন, ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রসমাজ যেকোন ধরনের সহংসতার বিরুদ্ধে।যারা এই মব জাস্টিসের সাথে যুক্ত তারা দেশের শত্রু।এসব ঘটনায় দোষী যেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, সকলের মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিচারবর্হিভূত হত্যা, মব জাস্টিস বন্ধ করতে হবে। আইনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আইনের মাধ্যমেই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই বাংলায় আর একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।