মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সি শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু ইয়ামিন পূর্ব বালুভরা গ্রামের ইব্রাহিমের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শিশু ইয়ামিন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। ১১টার দিকে স্থানীয় দুইশিশু পুকুরের পানিতে ইয়ামিনকে ভাসতে দেখে লোকজনকে জানায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান মমি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশু ইয়ামিন মারা গেছেন। তার মরদেহ হাসপাতাল থেকে পরিবারের লোকজন নিয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।