মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে গভীর রাতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা নিহত ১, আহত ২

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে রাত সাড়ে ১২ টার সময় অতর্কিতে দেশি অস্ত্র রাম দা কুরাল, পাইপ নিয়ে একদল সন্ত্রাসী প্রবেশ করে রাতের আধারে ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়। বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে মশরহাটী গ্রামের মৃত হাশেম আলীর পুত্র মতিয়ার বিশ্বাস (৪৫) কে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।  মারাত্মক জখম অবস্থায় অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠিয়ে দেন।

আহতরা হলেন, একই গ্রামের মৃত মজিদ শেখের পুত্র আঃ হালিম (৩৪) ও মৃত সোহরাবের পুত্র মনিরুল ইসলাম লিটন (৩৮)।

নিহতের স্ত্রী মিম খাতুন জানায়, হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীকে, পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে কোপাতে থাকে। আমার স্বামী নিস্তেজ হয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়, তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একই ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষণা করে ও অপর দুইজনকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। তাদের অবস্থা আশংঙ্কাজনক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে মশরহাটি-মহাকাল এলাকার ঘাট-গোডাউন দখলকে কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আর এ বাহিনীর নেতৃত্বে রয়েছে সাবেক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা জিহাদের সন্ত্রাসী বাহিনী যা বর্তমানে অভয়নগর উপজেলার ছাত্রদলের এক নেতার নিয়ন্ত্রণে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, অত্র এলাকার এক ছাত্রদলের নেতা সাবেক জিহাদ বাহিনীর নেতৃত্বে দিচ্ছেন। এবং বিএনপির দু’গ্রুপের আধিপত্য বিস্তারের লক্ষে এমন ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: অথৈ সাহা জানান, রাতে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পায়। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। তাৎক্ষনিক বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হয়েছে।

এবিষয়ে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী বলেন দলের ভাবমূর্তি নষ্ট করতে দেবোনা যারা দলের নাম ভাঙিয়ে অপরাধ করবে তাদের বিরুদ্ধে দলিয় ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে হত্যায় জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।