মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে অঞ্চলের আওতাধীন উপজেলা স্কাউটস কমিশনার ও সম্পাদকগনের সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আওতাধীন উপজেলা স্কাউটস কমিশনার ও সম্পাদকগনের সাংগঠনিক ওয়ার্কশপ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

 

২০সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী  দশমাইল, আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এই  সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 

সকালে ওয়ার্কশপের উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ স্কাউটার প্রফেসর একেএম আল আব্দুল্লাহ। দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক যুগ্ম সম্পাদক মোঃ সাফিউল ইসলাম ও দেবীগঞ্জ জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। সহকারী পরিচালক মোঃ সৈকত হোসেন ও সুধীর চন্দ্র বর্মন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

 

উদ্বোধনের পর জেলা ও উপজেলাসমূহের স্কাউট কমিটি হালনাগাদকরণ, নিয়মিত নির্বাহী কমিটির সভা আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন, স্কাউট কমিটিতে সনদধারী পদে সনদ গ্রহণ, স্কাউটিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় থেকে পরিপত্র অনুসরণ ইত্যাদি বিষয়ে আলোচনা ও সুপারিশ গ্রহণ করা হয়।

ঐদিন বিকেলে ওয়ার্কশপের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক। ওয়ার্কশপটিতে রংপুর বিভাগের জেলা ও উপজেলাসমূহ থেকে ১০৫  জন সম্পাদক, কমিশনার ও স্কাউটার অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।