মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর  বৃহস্পতিবার সকাল ১১ টায় বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম,সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার,  লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর হোসেন, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান,  শিশু অধিকার কমিটির সভাপতি পলি কর্মকার সহ আরো অনেকে । অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির  প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠানে শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পদক্ষেপ সমূহের উপর, শিশু আইন ও শিশু সহায়তায় সরকারের নানা উদ্যোগ, সম্পর্কিত তথ্যাদি নিয়ে অলোচনা করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।