মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে নাগরপুর বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ‘বিএনপি নেতাদের নামে নীরব চাঁদাবাজি’ শিরোনামে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নাগরপুর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি’র সহ সভাপতি আহাম্মদ আলী রানা ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি এবং সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে এই প্রতিবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি লিখিত বক্তব্যে বলেন, নাগরপুর বিএনপি নেতৃবৃন্দের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সিন্ডিকেট সক্রিয়’ বিষয় তুলে ধরে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক। আমাদের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করে এই কাজ করেছে। প্রকাশিত সংবাদে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সুস্পষ্ট বক্তব্য তুলে ধরা হয়নি। এছাড়াও আত্মপক্ষ সমর্থনের বক্তব্য তুলে ধরা হয়নি যা সংবাদ নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, প্রকাশিত সংবাদে যেসকল চেয়ারম্যান বৃন্দ চাঁদাবাজির শিকার বলে উল্লেখ করা হয়েছে তারা সবাই বিএনপি নেতৃবৃন্দ। এটি খুবই হাস্যকর। যারা দলের জন্য নিবেদিত এবং নীতিনির্ধারক তারা কিভাবে চাঁদাবাজির শিকার হয় সেটি আমাদের বোধগম্য নয়। এছাড়াও আওয়ামী চেয়ারম্যানদের পরিষদে বসিয়ে দেওয়ার বিষয়টি বিভ্রান্তিমূলক। সুতরাং, আমি বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে  কেউ জড়িত থাকলে, অভিযোগ প্রমাণের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সহবতপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি মো. তোফায়েল আহমেদ মোল্লা, সলিমাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, নাগরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদল সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দল সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ বিএনপি, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।