মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা করা হয়েছে।
১৯ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার  সকালে জেসি বান্ধব গ্রীন স্কুল কমিটির বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপির সহযোগিতায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয়কে (জেসি) বান্ধব গ্রীন স্কুল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন  বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম,ইউপি সদস্য শরিফুল ইসলাম,  ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার ডরিস হাসদা, সতীশ চন্দ্র রায় প্রমুখ।
পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে  কুসুমতৈর বালিকা উচ্চ বিদ্যালয়কে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষনা করেন।
এ সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে অগ্নির্বাপন ও ভূমিকম্প সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জেসি বান্ধব গ্রীন স্কুল হলো এমন একটি স্কুল যা শক্তি পরিবেশগত সম্পদ এবং অর্থ সঞ্চয় করার সময় পরিস্কার স্বাস্থ্যকর প্রতিরক্ষামুলক সবুজ পরিবেশ তৈরী করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।