মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন স্বপন কুমার শর্মা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালযের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন স্বপন কুমার শর্মা। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ট শিক্ষক হিসেবে নির্বাচত করেছে।
বৃহস্পতিবার গনম্যাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার।
স্বপন কুমার শর্মা উপজেলার ভোগনগর ইউনিয়নের গান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই ইউনিয়নের নওগাঁও গ্রামের বলরাম শীলের ছেলে। বাবা বলরাম শীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। বড় ভাই তপন শর্মা চকপাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। তিনি ২০১৪সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। শিক্ষা জীবনে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ হতে এমএসএস পাস করেছেন।
স্বপন কুমার শর্মা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ডিপিএড, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, আইসিটি ডিজিটাল মাল্টিমিডিয়া পাঠাদানে বেশ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে তার অবদান অনন্য বলে প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।