মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়া থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি জব্বার ,সম্পাদক রিপন নির্বাচিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে তৃণমূলের কাউন্সিলদের সরাসরি ভোটে নতুন কমিটি নির্বাচিত হন।
বুধবার (১৮ সেপ্টেম্বর)  বিকেলে  রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন,সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ,পয়গাম আলি,মো: আলম,সহ অনেকে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় ।কাউন্সিলে  রুহিয়া থানা এলাকার ৬ ইউনিয়ন যথাক্রমে রুহিয়া,আখানগর ,রুহিয়া পশ্চিম,ঢোলারহাট, রাজাগাঁও, সেনুয়া ইউনিয়নের বিএনপির তৃণমূলের নেতাদের সরাসরি ভোটে নির্বাচিত হন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।নতুন কমিটির নির্বাচিত সভাপতি হলেন আখানগর ও ঢোলারহাট ইউনিয়নের বিএনপির সভাপতি ও ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের   প্রধান শিক্ষক   আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমানের ছেলে ও বিলুপ্ত কমিটির সহ. সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন বিলুপ্ত কমিটির সভাপতি এবং রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন আব্দুল মালেক মানিক ও মকবুল হোসেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।