১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনলাইন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম(BOHF) অনুষ্ঠিত অনলাইন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ নামে সংগঠন আত্মপ্রকাশ করে। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF)এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোঃ ইয়াকুব আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এর সাবেক সহকারী অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম ভূইয়া। সংগঠনের নাম, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কদের নাম ও লক্ষ্য উদ্দেশ্য ষোষণা করেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ ডা. মুন্সী মোজাম্মেল হক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সংগঠক সহ উক্ত সংগঠনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর চুড়ান্ত সমন্বয়ক প্রকাশ
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪