মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ হয়ে যেভাবে হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে। ফ্যাসিবাদী দলের চিরতরে বিদায় না করা পযন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার ১৮ সেপ্টম্বর দুপুরে হরিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষা ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তাঁর দোসরদের বিচারের দাবীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণঅভ্যুত্থান আমাদের সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুয়োগ এসেছে। দেশে এখন কেয়ারটেকার সরকার রয়েছেন, দেশ সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে। সে সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এখনো বসে আছে। তাদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। এক সময় আমরা ভোট দিতে পারতাম না। আমাদের ভোটের অধিকার কেরে নিয়েছিল। এখন জবাব দেওয়ার সময় এসছে। ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। সেখান থেকে ষড়যন্ত্রের কলকাঠি নারছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে এবং সর্বদলীয় মানুষের পাশে থাকতে হবে। জনসভায় জেলা ও উপজেলা বিএনপি নেত্রীবর্গ সহ চার হাজারের অধিক মানুষের সমাগম ঘটেছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।