মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট ইকো ভিলেজে রুপান্তর হলো বীরগঞ্জের ফেনাপুকুর গ্রাম

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
দিনাপুরের বীরগঞ্জ উপজেলার ফেনাপুকুর গ্রামকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষণা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য  দিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে  উপজেলার সুজালপুর ইউনিয়নের ফেনাপুকুর গ্রামকে স্মার্ট  ইকো ভিলেজ ঘোষনা করা হয়েছে।
অনুষ্ঠানে শুরুতে ফলক উন্মোচন ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম ও বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার।
পরে স্মার্ট ইকো ভিলেজ কমিটির সভাপতি পুরবী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃশরিফুল ইসলাম,   এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বঙিকম চন্দ্র,ইউপি সদস্য তহিদুল ইসলাম,প্রমুখ।
এ ব্যাপারে প্রোগ্রাম অফিসার সাধন দাস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “র্স্মাট ইকো ভিলেজ” নামে একটি নতুন পদ্ধতির বাস্তবায়ন করছে যার লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষার জন্য এলাকার জনগনের সক্ষমতা জোরদার করা, পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানো বা অপসরন করা,কৃষকদের জীবিকায়নে বৈচিত্র্য আনা এবং খাদ্যে আরও পুষ্টি যোগ করা,  টেকসই কৃষি উৎপাদন, আয় বাড়ানো এবং এলাকার জনগনকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং পুষ্টি বিষয়ে সক্ষম করা।
তারইধারাবাহিকতায় স্মার্ট ইকো ভিলেজ গঠনের উপর ১৫টি সূচক রয়েছে যার মধ্যে ফেনাপুকুর গ্রামে মোট ১৯৭ টি পরিবার রয়েছে অধিকাংশ পরিবার এই ১০টি সূচক অর্জন করেছে।  ফলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সকলের সহযোগিতা  এই গ্রামটিকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষনা কর হয়।
গ্রামের বাসিন্দা জানান, আমাদের গ্রামের সব কিছু পরিবর্তন হয়েছে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের ফলে এলাকায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে কারণ আমাদের পরিত্যক্ত জায়গা গুলোতে আমরা এখন বিষমুক্ত বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করছি পরিবারের পুষ্টির চাহিদা পুরন করছি এবং  পরিবারে কোন সবজি ঘাটতি নেই।পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম স্মার্ট ইকো ভিলেজ পরিদর্শন করে বলেন,ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ  ফলে কৃষকের কারিগরি  জ্ঞান দক্ষতা বৃদ্ধির পাচ্ছে ফলে কৃষকরা সচেতন হচ্ছে  এবং বাড়ি উঠানে অল্প জায়গায় বিভিন্ন প্রকার বিষমুক্ত শাকসবজি উৎপাদন করছে এটা একটা ভালো উদ্যোগ এজন্য ওয়ার্ল্ড ভিশনকে সাধুবাদ জানাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।