মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধি বহির্ভূতভাবে দায়িত্ব পালন করছেন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর সমূর্ত্ত জাহান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র সাহা রায় গত ৫ই জানুয়ারি ২০২০ থেকে অদ্যাবধি বিধি বহির্ভূতভাবে দীর্ঘদিন যাবত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) শাহিমা সুলতানা গত ২৯ মে ২০২৪ স্মারক নং- ০৭ (ঢ-৬৬২) জাতীয় বি:/কোড-৫২৪১/২০৪০নং স্মারকপত্রে জ্যোতিষ চন্দ্র সাহা রায়কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান পূর্বক সর্বশেষ জারিকৃত নীতিমালা মোতাবেক উপাধ্যক্ষ/ জ্যেষ্ঠতম ০৫জন শিক্ষকের মধ্য হতে যে কোন একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য কলেজের গর্ভনিং বডির সভাপতি বরাবর পত্র প্রেরণ করেন। বর্ণিত পত্রে ১০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হলেও প্রায় ৪ মাস ধরে পত্রটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপন রাখেন। বিষয়টি সাম্প্রতিককালে জানাজানি হলে কলেজের শিক্ষকদের মধ্যে বিরোপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র সাহা রায় পত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, কলেজে নিয়মিত গভর্নিং বডি না থাকায় বিষয়টি উপস্থাপন করা হয়নি। কলেজের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, বর্তমানে এডহক কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। কমিটি গঠনের পর সভায় আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।