মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কাহারোলে পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময় সভা 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
দিনাজপুরের  কাহারোল উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই সেপ্টেম্বর (সোমবার ) বিকেলে  কেন্দ্রীয় হরিবাসর প্রাঙ্গণে কাহারোল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তর কর্মপরিষদ সদস্য ও
(বীরগঞ্জ -কাহারোল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী  মাওলানা খোদা বখ্স।
এসময় তিনি বলেন, এই দেশ আমাদের সবার তাই আমরা সকল ধর্মের মানুষ  সবাই এক সাথে মিলে মিশে বসবাস করতে চাই , আপনারা এবারের পূজা উৎসবমুখর পরিবেশে পালন করবেন কোন ভয় করবেন না আমরা আপনাদের পাশে সবসময় আছি। তবে কিছু দুষ্কৃতিকারী যেন কোনো ক্ষতি করতে না পারে সে দিকে সকলকে সজাগ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জনাব নুর আলম ও রফিকুল ইসলাম বুলবুল। শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা শাখার সেক্রেটারি জনাব আমিনুল ইসলাম সহ উপজেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ  আরো অনেকেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।