মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
লামা উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মোঃ মসকসেদুল হক (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।”
 (১৫ সেপ্টেম্বর ) সকালে লামা উপজেলার চম্পাতলী মাতামুহুরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মোঃ মকসেদুল হক উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার বাসিন্দা মোঃ খোকা মিয়ার ছেলে।”
জানা যায়, গত শুক্রবার বিকাল ৩ ঘটিকার দিকে মোঃ মকসেদুল হক সহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি দিকে যাচ্ছিল।”
এ সময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হয়ে পাড়ে উঠতে পারলেও মকসেদুল হক ঝিরির প্রবল স্রোতের টানে ডুবে যায়। এই খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।”
একপর্যায়ে রোববার সকাল সাড়ে ১০ঘটিকার দিকে মাতামুহুরী নদীর চাম্পাতলী আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন এলাকা হয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা লাশটি আটকায়।”পরে উদ্ধারকৃত লাশটি মোঃ মকসেদুল হকের বলে
শনাক্ত করে, তার ছোট ভাই মশিউর রহমান।”
মৃত মকসেদুল হকের ছোট ভাই মশিউর রহমান বলেন, গত শুক্রবার বিকেলে বাড়িতে ফেরার সময় পানির স্রোতের টানে ভেসে যায় মোঃ মকসেদুল হক, তার লাশ উদ্ধার করা হয়েছে।”
এই বিষয়ে লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, মৃত্যুর ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মকসেদুল হকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।