মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

লায়ন্স ক্লাবের সহযোগিতায় লামার কোয়ান্টামে চক্ষুসেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
বান্দরবান লামার কোয়ান্টাম ফাউন্ডেশনে চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন করে চট্টগ্রাম লায়ন্স ক্লাব। বৃষ্টি উপেক্ষা করে ১৩ সেপ্টেম্বর শুক্রবার ৫ শতাধিক মানুষ ক্যাম্পে সেবা গ্রহণের জন্যে আসেন। এর মধ্যে ৩২৯ জনকে চক্ষুসেবা প্রদান করা হয় এবং ব্লাড গ্রুপিং করা হয় ১৭৩ জনের। স্থানীয়রা ছাড়াও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের কিছু অংশ এই সেবা গ্রহণ করে।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ বি-৪ এর গভর্নর কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের প্রথম ভাইস জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ অপু এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন। এছাড়া আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ফিনিক্সের প্রেসিডেন্ট ইঞ্জি. কামাল উদ্দিন আহমেদ, ডিরেক্টর ইঞ্জি. মকবুল হোসেন ও মেম্বারশিপ চেয়ারপারসন মাহাবুবুল ইসলাম।
চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্যে লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।