মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে ভাদুরিয়া  ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আন্তাজ আলীর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মো.আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক নজরুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান নুরেআলম সিদ্দিকী,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলাম,
এসময় সহকারী সেক্রেটারি ওবায়দুল ইসলাম,শ্রমিক কল্যান ফেডারেশন নবাবগঞ্জ শাখার সভাপতি মশফিকুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামী  (যুব বিভাগের) সভাপতি সেলিম রেজা,শ্রমিক নেতা গোলাম আজম মনির,শ্রমিক কল্যান ফেডারেশন ভাদুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, যুব শাখার ভাদুরিয়া ইউনিয়ন সভাপতি আল বিরুনী প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।