মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্বপদে পূর্ণবহাল প্রধান শিক্ষক মতিউর রহমান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে স্বপদে পূর্ণবহাল হলেন প্রধান শিক্ষক মো: মতিউর রহমান। আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ও সাবেক এমপি হাসিনা বারী চৌধুরী ও তার সহযোগিদের যোগসাজসে ২৯ সেপ্টেম্বরের ২২ সালে অবৈধ ভাবে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়। ৮ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭জন শিক্ষক, অভিভাবকগণ, স্থায়ী দাতা সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়কদের উপস্থিতিতে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষক-কর্মচারীদের নীতিমালা পর্যালোচনা করে বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. মতিউর রহমানকে স্বপদে পূর্ণবহালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে আকতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: মতিউর রহমান বলেন, আমাকে সম্পুর্ণ মিথ্যা অভিযোগে দলীয় প্রভাব খাটিয়ে সাবেক সভাপতি ও সাবেক এমপি হাসিনা বারী চৌধুরী ও তার সহযোগিদের যোগসাজসে বরখাস্ত করা হয়েছিল। সরকার পতনের পর সাবেক সভাপতি আ. আওয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেওয়ান সোহেল রানা, শিক্ষক ও অভিভাবকদের সহযোগীতায় বর্তমান বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে প্রধান শিক্ষকের পদে পূর্ণবহাল হই। আমি সকলে কাছে  কৃজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, বেসরকারি শিক্ষক কর্মচারিদের পরিপত্রে উল্লেখ আছে যে, স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে। অন্যথায় ১৮০ কার্যদিবস শেষে উক্ত শিক্ষক কর্মচারি স্বয়ংক্রিয়ভাবে স্বপদে বহাল থেকে বেতনাদিসহ সকল সুবিধা পাবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।