মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

প্রচেষ্টার অঙ্গীকার “রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর “এই স্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংকের  ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী মিলন মেলা, র‌্যালী, কেক কাটা, স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে হতে প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবারের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে ডাঃ মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ফজলে এলাহী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, প্রভাষক আনোয়ার সাদত বুলবুল, জেলা যুবদল সদস্য মোঃ আক্কাস আলী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, ৬নং নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ইফতি, পরিচালক মোঃ হুসেন আলী, শ্রমিক নেতা মামুনুর রহমান মামুন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর সভাপতি আবু বক্কর সুমন।

তিনি বলেন, প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে  আর্ত মানবতার সেবায় অসহায় রোগীদের রক্ত সংগ্রহের ব্যবস্থা করা, বিশেষ করে জরুরি অবস্থায় এবং নতুন রক্তদাতাদের  রক্তদানে উৎসাহিত করা এবং সচেতনতা তৈরী,  রক্তদান ও এর গুরুত্ব সম্পর্কে  সমাজে সচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি বিভিন্ন দুর্যোগে  ও সংকটময় মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।