মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এডিপি’র অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা প্রকৌশলী বিভাগ সূত্র জানায়, ২০২৩ – ২৪ অর্থ বছরে এডিপি উন্নয়ন খাত প্রাক্কলিত মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা ব্যায়ে আটোয়ারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাঁছাইকৃত ২২ জন গরীব ও মেধাবী ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ২২টি বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেল্ ানির্বাহী অফিসার বলেন, নিজেদেরকে আত্ম-নির্ভরশীল ও লেখাপড়ায় মনোনিবেশ করে তুলতে ছাত্রীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়। বাইসাইকেল পেয়ে ছাত্রীরা লেখাপড়ার পাশাপাশি মাঠ পর্যায়ে বিভিন্ন সামাজিক কাজে ভুমিকা রাখবে। শিক্ষিত নারীই পারেন সমাজের সব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। উপজেলা প্রকৌশলী বলেন, এডিপি’র অর্থায়নে ২২ টি স্কুলের গরীব ও মেধাবী এবং যে সকল ছাত্রীর বাড়ী দুরে ও বিদ্যালয়ে আসতে কষ্ট হয়, তাদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। বাইসাইকেল পেয়ে তারা নিয়মিত স্কুলে আসা-যাওয়া সহ লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে ভুমিকা রাখতে পারবে। নতুন বাইসাইকেল পেয়ে অনেক খুশি ছাত্রীরা।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।