মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বিলছড়ি স্কুলে মা সমাবেশ ও ব্যাগ বিতরণ  

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহি বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বর্ণিত স্কুলের ২য় তলার একটি শ্রেণি কক্ষে বিদ্যালয়য়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন এর সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন অভিভাবক ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা।
এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি কমিটির  প্রাক্রন সভাপতি মোঃ জামাল উদ্দীন, দাতা সদস্য আবু ছালাম, অভিভাবক খাইরুল আমিন,সি.সহকারি শিক্ষক ইসমত আরা বেগম,শারমিন কবিরসহ মা অভিভাবক ও ছাত্রীরা।
সূত্রে জানায়, ইউএসএআইডি -এর এসো শিখি প্রকল্পের আওতায় বিলছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রী -ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে প্রাক-প্রাথমিক ও চতুর্থ ও পঞ্চম শেনীর প্রতিটি শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ (শিক্ষা উপকরণ) সহ ও একটি করে পানির ফিল্টার এবং প্রথম শ্রেনী হতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের (ব্যাগ আগে বিরতণ) পানির ফিল্টার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।