মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতিদমন কমিশনের উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুর্নীতিদমন কমিশনের আয়োজনে হরিপুর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শত জন ছাত্র-ছাত্রী কে শিক্ষার উপকরণ হিসাবে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল  মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে হরিপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, মসানগাঁও উচ্চবিদ্যালয়, বীরগড় আলিম মাদ্রাসা ও কাঠালডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে
দেন ঠাকুরগাঁও জেলা দুর্নীতিদমন কমিশনের সহকারি পরিচালক আজমির শরিফ মারজী। এসময় তিনি স্কুলের কমিশনের সততা স্টোরগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা দুর্নীতিমন প্রতিরোধ কমিটির সম্পাদক দেলোয়ার হোসেন মালেক, নির্বাহী সম্পাদক ও সাংবাদিক আব্দুর রশিদ, প্রধান শিক্ষক জামাল উদ্দীন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন । মোকাম্মেল হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।