মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে সেনাজোনের অর্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
বান্দরবানের আলীকদমে সেনাজোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর ) বেলা ১১টার সময় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে সর্বমোট ২ লাখ ৫৪ হাজার ৩৫২ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়, দরিদ্র জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান আছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।