মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দর দিয়ে ১ট্রাক ডিম আমদানি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। রবিবার বিকালে এই ডিমের চালানটি বন্দরে প্রবেশ করে।

আমদানিকৃত এই ডিমের বাংলাদেশি আমদানি কারক প্রতিষ্ঠান ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন এবং ভারতের এক্সপোটার্স শ্রী লাক্সমি নারায়ন ভান্ডার।

বাংলাদেশে আসা ১১০৪ কাটুন এসব ডিমের প্রতি কাটুনে ২১০ পিস করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার যা বাংলাদেশি টাকায় ১৩,৪৮,২৪৩.৯২ টাকা।

এর আগে গত ২০১৩ সালের ৫ নভেম্বর সর্বশেষ ডিমের চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারি আব্দুল লতিফ জানান, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের জন্য আরো বেশি ডিম আমদানি দরকার। ইতোমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। আমি মনে করছি, এভাবে ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ অল্পমূল্যে ডিম ক্রয় করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।