মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে রাস্তা পাকা করনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে গাছ চাই না, পাকা রাস্তা চাই  শ্লোগানকে সামনে রেখে উপজেলার শিবরাম পুর থেকে চাটশাল পাকা রাস্তা পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা সকল গাছ অপসারণ ও রাস্তাটি পাকা করার এক দফা এক দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
রোববার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের  শিবরামপুর গ্রামের সাধারণ মানুষ এ মানববন্ধন করেন । মানববন্ধনে প্রায় ১০ গ্রামের মানুষ সহ  স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা  অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভের সাথে বলেন, স্থানীয়  এমপি, চেয়ারম্যান নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলে যায়। নির্বাচন পার হলে তারা আর এলাকায় আসে না। আমরা এই এলাকার মানুষ কি অপরাধ করছি জানিনা, যার খেসারত আমাদের দিতে হচ্ছে। গ্রামের রাস্তার এমন বেহাল দশা যে বর্ষা মৌসুমে আমরা ভয়ে ঘর থেকে বাহির হতে পারিনা। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না এমনকি এই এলাকার ছেলে-মেয়েদের কেউ বিয়েও করতে চায় না। বর্ষার সময় আমরা ধান বাজারে বিক্রি করতে পারিনা, সময় মতো বাজার করতেও পারিনা। এক কথায় সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে আমাদের এলাকার কয়েকটি গ্রাম।
বক্তরা আরও বলেন,সড়কটি ব্যবহার করে প্রতিদিন চলাচল করেন উপজেলার কাশিয়ারা, চাটশাল শিবরামপুর, হরিনাসহ ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। কিন্তু স্থানীয় এক আওয়ামীলীগের নেতা রফিকের দাপটে আমরা সবাই অসহায়। রাতের আধারে কে বা কাহারা গাছ কাঁটছে আর গ্রামের অসহায় মানুষদের নামে সে মামলা দিচ্ছে। শুধু গাছ কাটা নয় রফিকের বিরুদ্ধে কেউ যদি কোন বাজে মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধেই সে মামলা দিয়ে হয়রানি করেন। আমাদের একটাই দাবি  আমরা গাছ চাই না, আমরা রাস্তা প্রস্থকরণসহ রাস্তা পাকাকরণ সহ রফিকের শাস্তি চাই ।
এছাড়াও মানববন্ধনে সাধারণ জনগন  মামলাবাজ,চাঁদাবাজ, সাধারণ জনগনকে ভয়ভীতি প্রদর্শন কারী, রফিক সরকারের শাস্তি চান এবং দুষ্কৃতকারী রফিক সরকার ও তার সহোযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও  জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।