মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
নওগাঁর রাণীনগরে রিজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সকালে নিজ বাড়িতে আহত অবস্থায় মারা যান রিজিনা। নিহত গৃহবধূ  উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহ্পাড়া গ্রামের মমতাজ উদ্দীনের স্ত্রী।
নিহত গৃহবধূর বাবা রিয়াজ উদ্দীন শাহ্ ও স্বামী মমতাজসহ স্বজনরা জানান, গত ২৭ আগস্ট সকাল সাড়ে ৬টায় রিজিনা বেগম বাড়ির পাশে মাঠ থেকে গরু-ছাগলের জন্য ঘাস কেটে বাড়ির দিকে আসছিলেন। এ সময় প্রতিবেশী দেলোয়ার শাহ্ সহ দেলোয়ারের পরিবারের লোকজন রিজিনার জমির কিনারে পানা পরিষ্কার করছিল। রিজিনা তার জমি থেকে গরু-ছাগলের জন্য পানা কাটতে চাইলে তার জমি না বলে দাবি করে জমিতেই প্রতিপক্ষ দেলোয়ারসহ দেলোয়ারের পরিবারের ৬-৭ জন মিলে হাঁসুয়ার ডাঠ ও লাঠি-সোটা দিয়ে রিজিনাকে বুকে পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে বেধম মারধর করেন। এমতাবস্থায় রিজিনার চিৎকারে স্বামী মমতাজ এগিয়ে গেলে তাকেও মারধর করে তারা। এ সময় স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় রিজিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়। এরপর বৃহস্পতিবার রিজিনাকে বাড়িতে নিয়ে আসা হলে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় রিজিনার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষ দেলোয়ারসহ ৭ জনের নাম উল্লেখ করে রাণীনগর থানায় মামলা করা হয়েছে।
দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন মামলার বাদী, নিহতের স্বজন ও স্থানীয়রা।
রাণীনগর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে শনিবার সকালেই গৃহবধূ রিজিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।