মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ২০২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিভিন্ন কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা গোলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রীড়াবিধ ও সমাজ সেবক মো. মামুন খান।
২০২৩ শিক্ষাবর্ষের ডিসেম্বর মাসে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির অন্তর্ভূক্ত সকল কিন্ডারগার্টের কোমলমতি শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া, বিকেডিএ এর প্রতিনিধি মো. কামাল পাশা ও যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফিন মিতালি। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।