মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দলের বাসাইল উপজেলা কমিটির আমির আফজাল হোসেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বাসাইল উপজেলার সেক্রেটারি আমিনুল ইসলাম খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক আব্দুল কারিম আকন্দ, বাসাইল পৌর জামায়াতের আমির শহিদুল ইসলাম সিদ্দিকীসহ উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, এমকে ভূইয়া সোহেল, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাবের সদস্য আহমেদ রাসেল, সদস্য রুবেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম দিপু, সদস্য জাহাঙ্গীর বিন জাফর, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও দফতর সম্পাদক ছানোয়ার হোসেন, সদস্য মিলন ইসলাম, জিয়ারত জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে নেতারা জামায়াতের বিভিন্ন কার্যক্রমবিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।