মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে শহীদি মার্চ পালিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদের স্মরণে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে  ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর  বাজার থেকে শহীদি লং মার্চ’ শুরু করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে লং মার্চ শেষ হয়।
 শহীদি লং মার্চ’ কর্মসূচিতে ছাত্র  সমাজের ব্যানারে উপজেলা শহীদ মিনারে সন্ধ্যার পর মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন-দৌলতপুর বৈষম্য বিরোধী ছাত্রদের প্রধান মো. শান্ত মির্জা,এসএম জুবায়ের হোসেন,হাবিবুর রহমান,মোঃ আব্দুল রাজ্জাক,শাকিল হোসেন, মোহাম্মদ রকিবুল হাসান অন্তর,গোলাম রিয়াদ,মোহাম্মদ নোমান হোসেন  ও ইমন প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র মো. শান্ত মির্জা বলেন, আজ ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি হলো। সকল শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাই-বোনেরা হাত-পা-চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা  করে, বাংলাদেশের  উত্তর উত্তর সাফল্য কামনা করেন স্থানীয় ছাত্র সমাজ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।