মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। এ সময় আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এদিন কৃষি প্রণোদনার আওতায় মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, এমওপি সার ৫ কেজি ও ডিএপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে। আর গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে বীজ, এমওপি সার ১০ কেজি, ডিএপি ১০ কেজি সার ও বালাইনাশক এবং পলি নেট বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।