মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়েছে : আলতাফ হোসেন চৌধুরী 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
শেখ হাসিনার দেশকে ধ্বংস করে দিয়ে পালিয়েছে বলে  মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ সারা দেশের লুটপাটের রাজনৈতি কায়েম করেছিল। দেশের বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করে তাদের হত্যা করেছে। শুধু তাই না, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে জালেম সরকার। গুম, খুন, নিপীড়ন ছিল এই সরকারের নিত্যদিনের কর্মকাণ্ড। তিনি আজ দুপুরে ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নে জিরো পয়েন্টে বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ খানের অফিসে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমাদের এখন একটাই কাজ হচ্ছে ড. ইউনূসকে  সহযোগিতা করা। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে অল্প সময়ের মধ্যেই তিনি একটি জাতীয় নির্বাচন দেবেন বলে আমরা আশা করি। রাজনীতিবিদরা দেশ পরিচালনা করলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে।
দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পেতাত্মারা এবং ভারতীয় ‘র’ দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।
বিএনপি নেতাকর্মীদের তিনি ধৈর্য্য ধরে সকল ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতি নিতে বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এম খান গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহফুজ খান, তার ছেলে এম খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফসান খান রাফি, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্যসচিব সাইদুল কবির রানা, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ, পৌর ছাত্রদলের সদস্যসচিব সাব্বির আহমেদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।