মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে নিহত ও আহত ভাইদের স্মরণে শহীদি মার্চ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারি ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ছাত্র মো. মনির হোসেনের নেতৃত্বে বাস স্টান্ড থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজের শহীদ মিনারের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইদ্রিস খান, আবু বক্কর, হিমেল, রিপন, বাদল, নাছিমা আক্তার ও নাদিয়া প্রমুখ।
আলোচনা শেষে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে প্রধান বক্তা মনির হোসেন বলেন, ছাত্রলীগের নামধারি কিছু ছাত্র বিভিন্ন অপকর্ম করে ছাত্র আন্দোলন কে ব্যহত করার চেষ্টা করে যাচ্ছে। তাই সবাইকে সর্তক থাকার আহবান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।