মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় স্বামীর পরকীয়া ও জুয়া খেলায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
সাতক্ষীরার তালা উপজেলার  পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে  পরকীয়া প্রেম ও অনলাইন জুয়ায় আসক্ত স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও তার  ভাই মোঃ সেলিম হোসেন জানায়, প্রায় ১৬/১৭ বছর আগে সরুলিয়া গ্রামের মৃত আবু তালেব গাজীর পুত্র লালটু গাজীর সাথে আমার বোন পারভীনা খাতুন (৩৮) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার ভগ্নিপতি আমার বোনকে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিলো।
এ যন্ত্রনা সহ্য করে আমার বোন ৩টি সন্তান নিয়ে ঘর সংসার করে আসছে। সম্প্রতি আমার ভগ্নিপতি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছে এবং সে সারাক্ষণ অনলাইন জুয়ায় বিভোর থাকে। সাংসারিক কোন বিষয়ে খোজ খবর নেয় না। আমার বোনের বড় মেয়ে মুর্শিদা খাতুন  (১৮) কে সম্প্রতি বিবাহ দেওয়া  হলেও পিতা হিসাবে আমার ভগ্নিপতি তার মেয়ের কোন খোজ খবর নেয় না। আমার বোন তার মেয়ের খোজ খবর নিতে গেলে সে প্রায়ই সাংসারে অশান্তি সৃষ্টি করে।
এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর  রবিবার রাত্র ১০ দিকে আমার ভগ্নিপতি বাজার থেকে বাড়িতে গিয়ে আমার বোন পারভীনাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে মারাত্মক রক্তাক্ত জখম করে। আমার বোনের অবস্থা বেগতিক হলে  প্রতিবেশী ও তার সন্তানেরা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী পারভীনা খাতুন আরও জানায়, আমি আমার স্বামীর নির্যাতন এতদিন মুখবুজে সহ্য করেছি। এখন আর সহ্য করতে পারছিনা। এক্ষনে আইনের আশ্রয় নেওয়া ছাড়া আমার আর কোন উপায় নাই।
এব্যাপারে ভুক্তভোগীর স্বামী লালটু গাজীর কাছে বিষয়টি জানার জন্য বার বার  মোবাইলে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।