মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অগ্নিবীণা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোহাম্মদ শায়েস্তা খান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে অবস্থিত অগ্নিবীণা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শায়েস্তা খান।তিনি প্রতিষ্ঠানটির পদার্থ বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক।
সোমবার (০২ সেপ্টেম্বর)দুপুরে কলেজের  শিক্ষক মিলনায়তনে এক জরুরী মিটিং এ সকল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের সভাপতি রেজা মো.গোলাম মাসুম প্রধান সকলের পরামর্শক্রমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ শায়েস্তা খানকে দায়িত্ব প্রদান করেন।
সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শায়েস্তা খান বলেন,আমার ওপর অর্পিত দায়িত্ব আমি ন্যায়নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.কামরুল হাসান,কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান,অত্র কলেজের সাবেক সভাপতি আব্দুল মজিদ মিয়া,মীর মুশফিক হোসেন শৈবাল,দাতা সদস্য মীর সোহেল রানা,বিএনপি নেতা জহির দেওয়ান,বিএনপি নেতা মতি হোসেন, দৈনিক সংগ্রামের সাংবাদিক ডা.এম.এ.মান্নান প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।