মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে চেকপোস্টে প্রতারণার অভিযোগে ঘরে তালা ঝুলিয়েছে পুলিশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
বেনাপোল  বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারনায় অভিযুক্ত ৮ টি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পুলিশ।এছাড়া আরো ৪টি দোকান মালিককে সতর্ক বার্তা জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের চেকপোষ্টে অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়। এসময় সেখানে বাজার কমিটি,রাজনৈতিক নেতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন, চৌধুরী সুপার মার্কেটের রবি,সাইদুর সুপার মার্কেটের বাবুল,রেজাউল সুপার মার্কেটের হামিদ,ইউনুস সুপার মার্কেটে বরিশালের শামীম,রবি,সয়েব,ইবাদত, হৃদয়,শিমুল, ইমরান ও মারুফ।
এর আগে যাত্রীদের সঙ্গে প্রতারনা ও ভ্রমন ট্রাক্স জালিয়াতির ঘটনায় চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি ভুয়া প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে মামলা দেওয়া হয়েছিল। এদের মধ্যে বন্দরের সাদিপুর সড়কে বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম এবং চৌধুরী ও মসজিদ মার্কেটের সাইবোর্ড বিহীন ৯ টা দোকান তালা মারে পুলিশ । তবে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আবারও প্রতারনায় জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, চিকিৎসা ব্যবসাসহ বিভিন্ন কাজে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে ভারতে। এসব যাত্রীরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট যোগে বন্দরে নামে, তখন এক শ্রেনীর ছিনতাইকারী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমন ট্রাক্স কেটে দেওয়ার কথা বলে স্থানীয় বিভিন্ন মার্কেটে সাইন বোর্ড বিহীন ঘরে বসায়। পরে বিভিন্ন প্রতারনার মাধ্যমে কখনো ভয় ভিতী দেখিয়ে সাথে থাকা অর্থ ছিনিয়ে নেয়। এছাড়া একটি মহল ছিল বন্দর ও কাস্টমসের ছিল জাল তৈরী করে ভ্রমন তবে সেখানে বিভিন্ন সংস্থ্যার নিরাপত্তা বাহিনী থাকলেও প্রতিরোধে তেমন কোন ভুমিকা রাখতো না। সবশেষে গত সোমবার বন্দরের প্যাছেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত ৮ টি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, প্রতিদিন নানান কৌশলে পাসপোর্টধারীদের জিম্মী করে ছিনতাই করে আসছিল প্রতারক চক্ররা। এধরনের প্রতারকদের ৮ টি অবৈধ প্রতিষ্ঠানে তারা মারা হয়েছে। এছাড়া অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর আগে ১০ টি প্রতিষ্ঠানে তালা মারা হয়েছিল বলে জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।